চাকুরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা (পর্ব ০১)

চাকুরিসহ বিভিন্ন প্রতিয়োগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাগধারা থেকে প্রশ্ন আসেই। এ কারণে অনেক সংখ্যক বাগধারা মনে রাখা একান্ত প্রয়োজন। নিচে কিছু ব্যতিক্রমী বাগধারা উপস্থাপন করা হলো। ধারাবাহিকভাবে আরো দেয়া হবে। সাথেই থাকবেন আশা করি। 


১। অন্নজল ওঠা- আয়ু বা সময় শেষ হওয়া)
২। অকটবিকট- (ছটফটানি)
৩। আকড়িয়া- (ধনহীন)
৪। অকাল বোধন - (অসময়ে আবির্ভাব)
৫। অঙ্কুশ-তাড়না-(অন্তর্গত আঘাত)
৬। অজগর বৃত্তি- (আলসেমি)
৭। আপোগণ্ড -(অকর্মণ্য বা অ্প্রাপ্তবয়স্ক)
৮। অলছ-তলছ- (উদ্দম, বাধাবন্ধনহীন)
৯। অশ্বমেধ যজ্ঞ- (বিশাল আয়োজন)
১০। অকালের বাদলা-(অপ্রত্যাশিত বাধা)
১১। আগড়ম বাগড়ম- (অর্থহীন কথা)
১২। অঙ্গ জল হওয়া- (শরীর শীতল হওয়া)
১৩। অষ্টবজ্র সম্মিলন- ( প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ)
১৪। অগাকান্ত-(নির্বোধ/নিরেট বোকা)
১৫। অঘাচণ্ডী-(নির্বোধ/নিরেট বোকা)
১৬। অঘারাম-(নির্বোধ/নিরেট বোকা)
১৭। অতিদর্পে হতলঙ্কা- (অহংকারের পতন)
১৮। অস্থির পঞ্চক-(কিংকর্তব্যবিমূঢ়তা)
১৯। অষস্থর পঞ্চম-(কিংকর্তব্যবিমূঢ়তা)
২০। অবরেসবরে-(কালে-ভদ্রে)

Comments