চাকুরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা (পর্ব ০১)
চাকুরিসহ বিভিন্ন প্রতিয়োগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাগধারা থেকে প্রশ্ন আসেই। এ কারণে অনেক সংখ্যক বাগধারা মনে রাখা একান্ত প্রয়োজন। নিচে কিছু ব্যতিক্রমী বাগধারা উপস্থাপন করা হলো। ধারাবাহিকভাবে আরো দেয়া হবে। সাথেই থাকবেন আশা করি। ১। অন্নজল ওঠা- আয়ু বা সময় শেষ হওয়া) ২। অকটবিকট- (ছটফটানি) ৩। আকড়িয়া- (ধনহীন) ৪। অকাল বোধন - (অসময়ে আবির্ভাব) ৫। অঙ্কুশ-তাড়না-(অন্তর্গত আঘাত) ৬। অজগর বৃত্তি- (আলসেমি) ৭। আপোগণ্ড -(অকর্মণ্য বা অ্প্রাপ্তবয়স্ক) ৮। অলছ-তলছ- (উদ্দম, বাধাবন্ধনহীন) ৯। অশ্বমেধ যজ্ঞ- (বিশাল আয়োজন) ১০। অকালের বাদলা-(অপ্রত্যাশিত বাধা) ১১। আগড়ম বাগড়ম- (অর্থহীন কথা) ১২। অঙ্গ জল হওয়া- (শরীর শীতল হওয়া) ১৩। অষ্টবজ্র সম্মিলন- ( প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ) ১৪। অগাকান্ত-(নির্বোধ/নিরেট বোকা) ১৫। অঘাচণ্ডী-(নির্বোধ/নিরেট বোকা) ১৬। অঘারাম-(নির্বোধ/নিরেট বোকা) ১৭। অতিদর্পে হতলঙ্কা- (অহংকারের পতন) ১৮। অস্থির পঞ্চক-(কিংকর্তব্যবিমূঢ়তা) ১৯। অষস্থর পঞ্চম-(কিংকর্তব্যবিমূঢ়তা) ২০। অবরেসবরে-(কালে-ভদ্রে)